infoamaderdin@gmail.com সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩

কুশিয়ারার পানি কমছে, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও উন্নতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমেছে। আগামী তিন দিনও এই প্রবণতা অব্যাহত থাকলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

শনিবার (২৫ জুলাই) প্রকাশিত এফএফডব্লিউসির সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করলেও সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের মারকুলি স্টেশনে নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সংশ্লিষ্ট এলাকার নিম্নাঞ্চলে সতর্কতা বজায় রাখার প্রয়োজন রয়েছে।

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে এটি আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিস্থিতি পরিবর্তিত হতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানিও আগামী তিন দিন কমার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কয়েকটি স্থানে নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।

অন্যদিকে দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সেলোনিয়া নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও মুহুরী, গোমতী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী এবং ফেনী নদীর পানি কমেছে। পূর্বাভাসে বলা হয়েছে, এসব নদীর পানি আগামী তিন দিন মোটামুটি স্থিতিশীল থাকতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও যেসব এলাকায় নদীর পানি এখনও বিপদসীমার ওপরে রয়েছে, সেসব অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

কুশিয়ারার পানি কমছে, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ১২:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর