infoamaderdin@gmail.com মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

মনিরামপুর পাইকারি কাঁচাবাজার আড়ৎদার মালিক সমিতির নতুন কমিটি গঠন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

মনিরামপুর পাইকারি কাঁচাবাজার আড়ৎদার মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (২০ জুলাই) বাজারের নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বাজারের ৮৩ জন সদস্যের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

​নির্বাচনে বিশ্বাস সবজি ভান্ডারের স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর বিশ্বাস সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে জি এম আবু বক্কার সিদ্দিক জয়লাভ করেছেন।

​কমিটির অন্যান্য পদের নবনির্বাচিতরা হলেন: সহ-সভাপতি উৎপল মজুমদার বাচ্চু,​ সহ-সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, কোষাধ্যক্ষ জুলফিকার হোসেন,​ দপ্তর সম্পাদক শ্রী প্রনব কুমার দে, ​প্রচার সম্পাদক মেহেদি হাসান রিয়াদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল ইসলাম,​ ক্রীড়া সম্পাদক মোঃ ইজাজুল ইসলাম। ​এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আজাদুর রহমান, মামুনুর রশিদ চমক, মিজানুর রহমান, রবিউল ইসলাম এবং মোঃ ইউসুফ হোসেন।

​নির্বাচনে বিজয়ের পর তারা জানান, বাজারের ৮৩ জন সদস্যের সর্বসম্মত মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। নবনির্বাচিত কমিটির সদস্যরা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। নতুন কমিটির ওপর ব্যবসায়ীদের আস্থা রয়েছে এবং তারা বাজারের শৃঙ্খলা রক্ষা ও ব্যবসায়িক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেছেন সাধারণ ব্যবসায়ীরা।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

মনিরামপুর পাইকারি কাঁচাবাজার আড়ৎদার মালিক সমিতির নতুন কমিটি গঠন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর