infoamaderdin@gmail.com সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩

গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন

মেহেদি হাসান প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ১৫:০৭ পিএম

রংপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রায়হান সিরাজী-এর আন্তরিক উদ্যোগে গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা পরিষদের এডিপি প্রকল্পের আওতায় প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে একটি আইপিএস (ইনভার্টার পাওয়ার সিস্টেম) প্রদান করা হয়েছে।

দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতালে ভর্তি রোগী, তাদের স্বজন এবং চিকিৎসাকর্মীদের নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হতো। বিশেষ করে জরুরি চিকিৎসাসেবা ও গরমের সময় রোগীদের কষ্ট আরও বেড়ে যেত। নতুন আইপিএস চালুর ফলে বিদ্যুৎ না থাকলেও হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগ ও রোগীদের ওয়ার্ডে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে, ফলে চিকিৎসাসেবা আরও নির্বিঘ্ন ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

এ বিষয়ে মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রায়হান সিরাজী বলেন, "হাসপাতালে ভর্তি রোগীরা বিদ্যুৎ বিভ্রাটের সময় অন্ধকার ও তীব্র গরমে চরম দুর্ভোগের শিকার হন। সেই কষ্ট লাঘবের জন্যই এই আইপিএস স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে রোগীরা আরও স্বস্তিদায়ক পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।"

হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, রোগী ও তাদের স্বজনরা এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং গংগাচড়া উপজেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন

মেহেদি হাসান

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ১৫:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর