infoamaderdin@gmail.com বৃহঃস্পতিবার, ৯ জুলাই ২০২৬
২৫ আষাঢ় ১৪৩৩

অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স: কেরানীগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

কেরাণীগঞ্জকে মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ এবং নারী ও শিশু নির্যাতনমুক্ত করার লক্ষ্যে নবগঠিত 'কমিউনিটি পুলিশিং কমিটি'র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বিত ভূমিকার ওপর জোর দিতে এ সভার আয়োজন করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী।

সভায় তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক ও জুয়ার স্পটগুলো উপড়ে ফেলা এবং 'কিশোর গ্যাং' বা কিশোর অপরাধ দমনের ব্যাপারে বিশেষ আলোকপাত করা হয়। বক্তারা দলমতের ঊর্ধ্বে উঠে অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার এবং এলাকায় একটি নিরাপদ ও আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স: কেরানীগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ জুলাই ২০২৬ ২০:০৭ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর