infoamaderdin@gmail.com শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩

নারী কর্মচারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

অভিযুক্ত দেলোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় এক নারী কর্মচারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্কুলের প্রধান শিক্ষককে আটকের খবর পাওয়া গেছে। News

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার গাওপাড়া এলাকার একটি বাসা থেকে তাদের আটকের পর পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

শনিবার (২২ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক প্রধান শিক্ষকের নাম দেলোয়ার হোসেন। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পদ্মার বাংলাবাজার চরের খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রাজশাহীর বাঘার মনিগ্রাম বাজারের দক্ষিণপাড়ার কালাচাঁন ব্যাপারির ছেলে।

স্থানীয়রা জানান, দেলোয়ার হোসেনের সঙ্গে তার স্কুলের এক নারী কর্মচারীর দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক ছিল। শুক্রবার স্কুলটির অফিসের কাজের কথা বলে ওই নারী কর্মচারীকে গাওপাড়া এলাকার একটি বাড়িতে নিয়ে যান তিনি। খবর পেয়ে এলাকার লোকজন সেখানে গিয়ে তাদের ধরেন। এরপর তারা পুলিশে খবর দেন।

এ বিষয়ে খারিজাথাক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুফিয়ান হোসেন বলেন, ঘটনাটি সত্য। আগেও বিদ্যালয়ে বসে তাদের কয়েকবার সতর্ক করা হয়েছিল।

স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি বজলুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। এরপর বিষয়টি উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, আটক দুজনকে শনিবার আদালতে পাঠানো হয়েছে। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর

নারী কর্মচারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৬ ১৯:০৮ পিএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর